১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়হানের পরিবারকে এসএমপি কমিশনারের শুভেচ্ছা বিনিময়

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেট পুলিশ কমিশনার  মোঃ নিশারুল আরিফ এর পক্ষ থেকে এসএমপির জালালাবাদ থানা আখালিয়ায় রায়হানের বাড়িতে তার পরিবারের সদস্যদের মাঝে পবিত্র মাহে রমজান ও শুভ নববর্ষ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া  বি,এম,আশরাফ উল্যাহ তাহের।

এসময় রায়হানের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন  পুলিশের উর্ধ্বতর কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার ফিনান্স জানাব রাখী রানী দাস। রায়হানের পরিবারের পক্ষে শুভেচ্ছা সামগ্রী গ্রহণ করেন তার মা সালমা বেগম, স্ত্রী তাহমিনা আক্তার তান্নি, চাচা মইনুল ইসলাম এবং  হাবিবুল্লাহ চৌধুরী।

বিজ্ঞপ্তি