ডায়ালসিলেট ডেস্ক ::
ভারতের শাসক দল বিজেপির সাবেক সভাপতি ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলাদেশ নিয়ে কটাক্ষের উচিত জবাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
ভারতের এক প্রিন্ট পত্রিকা আনন্দবাজারকে দেওয়া এক সাৎক্ষাতকারে ভারতে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মন্তব্য করেন,
বাংলাদেশের গরিব মানুষ এখনো খেতে পাচ্ছে না। এমন মন্তব্যের কঠোর জাবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
অমিত শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে এখন কেউ না খেয়ে মরে না। বাংলাদেশ ভারতের চেয়ে ক্ষেত্র বিশেষে এগিয়ে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীতে অনেক জ্ঞানী লোক আছেন, দেখেও দেখেন না। জেনেও জানেন না। তবে তিনি অমিত শাহ যদি সেটা বলে থাকেন, আমি বলব, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। বরং ক্ষেত্র বিশেষে বাংলাদেশ তাদের দেশ থেকে অনেক এগিয়ে।
ড. একে মোমেন বলেছেন, ভারতের লোকদের ৫০ শতাংশের ভালো কোনও বাথরুম নেই। আর আমাদের ৯০ শতাংশ লোকই ভালো বাথরুম ব্যবহার করেন।