আন্তর্জাতিক ডেস্ক ::
সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ইমামের ওপর হামলার চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। গত শুক্রবার হঠাৎ করেই কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে ইমামের দিকে তেড়ে আসে এক যুবক।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এসময় হাতে লাঠি নিয়ে তেড়ে যান মসজিদের ভেতরে অবস্থান করে এক ব্যক্তি। পরে ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে ইমামের দিকে তেড়ে আসলে তাকে আটক করেন তারা।
এ ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট।
হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, জুমার আগে কাবার ইমাম শেখ বালিলাহ খুতবা দিচ্ছিলেন। এ সময় ইহরাম বাঁধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্বকভাবে তেড়ে যান। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা হেফাজতে নিয়েছেন।
তবে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে বা কী উদ্দেশ্যে হামলার চেষ্টা চালানো হয় এবিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।