ডায়ালসিলেট ডেস্ক : হজরত শাহজালাল রহ. ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে হজরত শাহজালাল রহ. মাজারের সাপ্তাহিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব হজরত শাহজালাল রহ. মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে হজরত আহমদ কবির (রহ.) ও হজরত শাহজালাল (রহ.)-এর ওফাতের তারিখ, করোনা মহামারি ও ভূমিকম্প থেকে সিলেটবাসীকে হেফাজত করার জন্য মোনাজাত করা হয়।
এসময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো মকন মিয়া চেয়ারম্যান, প্রচার সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সদস্য সাংবাদিক রাধে মলিক তপন, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, রিমন আহমদ প্রমুখ।
দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মো. নিজাম উদ্দিন চৌধুরী।
প্রেসবিজ্ঞপ্তি/এস