১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

সিলেট-৩ আসন উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন জাতীয় পার্টির আতিক

সিলেট-৩ আসন উপনির্বাচনে  আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন জাতীয় পার্টির আতিক

ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট-৩ আসনে উপনির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক। রোববার (১৩ জুন) তিনি দক্ষিণ সুরমা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

এর আগে রোববার দুপুরে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক। এসময় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে বিশাল গাড়িবহর ও মোটরসাইকের শোভাযাত্রা নিয়ে দক্ষিণ সুরমার চন্ডিপুল, লালাবাজার, জালালপুর, বৈরাগী ও তার নিজ এলাকা মোগলাবাজারসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি।

এর আগে, সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পান পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক। বুধবার (৯ জুন) জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের (এমপি) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টির আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার শেষে সিলেট-৩ আসনে জাপার প্রার্থী হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান আতিকের নাম ঘোষণা করা হয়। পরে আতিকুর রহমান আতিক সবার দোয়া ও সহযোগীতা কামনা করেন।