৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিশু নির্যাতনের অভিযোগে আবারো বিচারে নজির আহমেদ

ডায়ালসিলেট ডেস্ক: সাবেক ব্রিটিশ হাউজ অব লর্ডসের সদস্য নজির আহমেদ, ব্যারন আহমেদ শিশু নির্যাতনের অভিযোগে আবারো আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন। ৪০ বছর পর ঘটনার বিষয়টি সামনে আসার পর পুলিশের কাছে জানানো হয়।নজির আহমেদ গত বছর হাউজ অব লর্ডস থেকে পদত্যাগ করেন।

১৯৭০ সালে দুই শিশুকে যৌন নির্যাতন করেন নজির আহমেদ, যখন তিনি কিশোর বয়সের ছিলেন। এর জের ধরে নজির আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মামলাটি স্থগিত করেছিল আদালত। তবে বুধবার আপিল কোর্ট ঘোষণা করেছে ওই মামলার বিচারকাজ আবার শুরু হবে।লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিসের সংক্ষিপ্ত শুনানিতে লর্ড জাস্টিস ফুলফোর্ড বলেন,মামলাটি পরবর্তী তারিখে আবার পুনর্বিবেচনা করা হবে বলে, দ্যা নিউজ ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য।

নজির আহমেদকে যৌন হয়রানির এই অভিযোগে গেলো বছরের নভেম্বরে হাউজ অব লডস থেকে বহিস্কারের আগে নিজেই পদত্যাগ করেন তিনি। নজির আহমেদ ছাড়াও তার দুই ভাই মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ তারেকের বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তবে তা যথেষ্ঠ প্রমাণের অভাবে কোন বিচার হয়নি।
ডি.এস/সাবিহা