৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বৈদ্যুতিক খুঁটিতে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৬

ডায়ালসিলেট ডেস্ক :: ভারতের দক্ষিণ ২৪ পরগনায় সড়ক দুর্ঘটনায় ছয় শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৭ জন। তাদের হাপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দিনগত রাতে রাজ্যের বারুইপুরের কুলতলি এলাকার রাধাবল্লভপুর-মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

জানা গেছে, পিকআপ ভ্যানে করে ২৭ জন শ্রমিক হাওড়ার উদ্দেশে যাচ্ছিলেন। মাঝরাতে রাস্তার ধারে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে খালে পড়ে যায় পিকআপটি।

এ ঘটনায় মৃত্যু হয় ছয় শ্রমিকের। আহত অবস্থায় ১৭ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডায়ালসিলেট/এম/এ/