নিজস্ব প্রতিবেদক :: গত ২৪ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৫জন। এ নিয়ে সিলেটে সর্বমোট আক্রান্তের সংখ্যা হলো ৪২ হাজার ৭৩০ জন রোগী। আর ২৪ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২০ জন । যা সিলেট বিভাগজুড়ে মৃতের সংখ্যা দাড়ালো ৭৪৮জন।
বিষয়টি বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ঘন্টায় এসওএমসিএইচ এ ৭জন, সিলেট জেলায় ৯ জন, সুনামগঞ্জে জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলায় ১ জন মৃত্যুবরণ করেন। এতে আক্রান্ত হয়েছেন ৭১৫ বিভাগে জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৫৪ জন শনাক্ত হয়েছেন, সুনামগঞ্জে ৯৭ জন, হবিগঞ্জে ৩৮ জন ও মৌলভীবাজারে ১২৬ জন রোগী। এতে সুস্থ হয়েছেন ৩০৩ জন রোগী।
এদিকে, সিলেট বিভাগজুড়ে করোনা ভাইরাসের ১ হাজার ৯১০ জনের নমুনা পরীক্ষা করে ৭১৫ জন শনাক্ত হয়েছেন। যা শনাক্তের হার ৩৭.৪৩ ভাগ।