১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্ম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের দোয়া মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে জেলা ব্যবসায়ী  ঐক্যকল্যাণ পরিষদের দোয়া মাহফিল

ডায়ালসিলেট ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে দরগাস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনায় সভায় সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মখন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর আহাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, শাহ আমাদুর রব, রাজ্জাক হোসেন, মুফতি নিহাল উদ্দিন, লুৎফুর রহমান লিলু, সাদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলেক মিয়া, মো. পংকি মিয়া জালালী, জয়নুল হক, সোহেল আহমদ সাহেল, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুহেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত স্বপন, প্রচার ইমরান খান রায়হান, সহ-প্রচার সম্পাদক আশরাফুর রহমান পাঠান, কার্যকরি পরিষদের সদস্য বশির মিয়া, মো. খসরু মিয়া, রফিকুল হক, সিরাজুল ইসলাম. শামিম চৌধুরী প্রমুখ।