ডায়েলসিলেট ডেস্ক :: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রতিবাদ মিছিল করবে বিএনপি। বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টপন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে সকাল থেকে সেখানে কড়া পুলিশি প্রহরা বসানো হয়েছে। এ সময় দু’জনকে গ্রেপ্তার করতে দেখা গেছে।
জানতে চাইলে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সকাল ১০টায় বলেন, বিএনপি অফিসের সামনে সব সময়ই পুলিশ থাকে। এ আর নতুন কী?
তিনি বলেন, আমাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করবোই।
এদিকে দলীয় অফিসের গেটের সামনে দাঁড়িয়ে কিছু নেতাকর্মীকে মিছিল দিতে দেখা যাচ্ছে।
/এম/এ/