১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নেদারল্যান্ডসে ৪ টন কোকেন আটক

ডায়ালসিলেট ডেস্ক :: নেদারল্যান্ডসের রোটেনডাম বন্দরে ৪ হাজার ১৭৮ কিলোগ্রাম কোকেন আটক করেছে দেশটির পুলিশ।

এ বছর আটক মাদক চালানের মধ্যে এটিই সবচেয়ে বড় চালান। পুলিশের ধারণা, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৩৬২ মিলিয়ন মার্কিন ডলার।

প্যারাগুয়ে থেকে আসা একটি জাহাজের দুটি কনটেইনার তল্লাশি করে রোববার এসব কোকেন জব্দ করা হয়েছে।খবর আনাদোলুর।

উরুগুয়েতে অন্য আরেকটি জাহাজ থেকে কনটেইনার দুটি নেদারল্যান্ডসগামী ওই জাহাজটিতে তোলা হয়।

পর্তুগাল থেকে আমদানি করা সয়াবিনের ব্যাগে ওই মাদক পাচার করা হয় বলে পুলিশ জানায়।

জব্দ করা এসব মাদক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে নেদারল্যান্ডসের পুলিশ।

/এম/এ/