ডায়ালসিলেট ডেস্ক :: যুক্তরাজ্যের ব্রেকন বিকন্স পর্বত এলাকায় পড়ে যাওয়া এক অভিযাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শনিবার ( ৬ নভেম্বর ২০২১ইং ) পা পিছলে পড়ে যাওয়া ওই অভিযাত্রীকে দীর্ঘ প্রায় ৫৩ ঘণ্টার চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।
পিছলে পড়ে যাওয়ার কারণে শরীরে গুরুতর আঘাত পাওয়ায় গুহা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না ওই অভিযাত্রী। পরে সাথে থাকা অন্য অভিযাত্রী পুলিশকে খবর দিলে উদ্ধারকারীরা এসে উদ্ধারকাজে এলেও আহত অভিযাত্রীকে বের করতে হিমশিম খাওয়ায় অনেক স্বেচ্ছাসেবকরাও উদ্ধারে অংশগ্রহণ করেন। অবশেষে উদ্ধার হলে তাদের হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উদ্ধারকারীদের।
উদ্ধারকারীদের একজন জানান, আহত ব্যক্তি অভিজ্ঞ ও দক্ষ গুহা অভিযাত্রী। পায়ের নিচ থেকে কিছু সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া পড়ে যাওয়ার ফলে ওই ব্যক্তির শরীরের কয়েক জায়গায় আঘাতও লেগেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ওয়েলসের গুহায় সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযান ছিল এটি। অভিযানে যারা অংশ নিয়েছিলেন, তারা সবাই আন্তর্জাতিকভাবে স্বনামধন্য।
সূত্র: বিবিসি