ডায়ালসিলেট ডেস্ক :: দক্ষিণ সুরমার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে ৩ বারের নির্বাচিত মেম্বার পদপ্রার্থী ফয়জুল হোসেন ফয়লা ফুটবল প্রতীক পেয়েছেন। ১২ নভেম্বর শুক্রবার দুপুরে তিনি দক্ষিণ সুরমা উপজেলার রিটার্নিং অফিসার এর কাছ থেকে মেম্বার পদপ্রার্থী ফয়জুল হোসেন ফয়লা ফুটবল প্রতীক গ্রহণ করেন।ফুটবল প্রতিক পেয়ে তিনি বলেন, মেম্বার হিসাবে নয়, আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।বিগত দিনেও আমি আপনাদের সুখে দুখে পাশে ছিলাম আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে মেম্বার প্রার্থী হয়েছি। আসন্ন লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আমি আশাবাদী অতীতের সকল কার্যক্রমকে মূল্যায়ন করে আপনারা আমাকে সহযোগিতা, দোয়া এবংফুটবল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।