২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

ডায়ালসিলেট ডেস্ক ::দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশের বিভাগগুলোতে সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা একটায় ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের জন্য ইতিমধ্যে পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতিও পেয়েছে বিএনপি। সোমবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে এসেছেন। গতকাল (রোববার) মেডিকেল বোর্ড তার শারীরিক অসুস্থতার বিষয়ে বিস্তারিত যা তুলে ধরেছেন তা উদ্বেগজনক। এক প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে তার জীবন। দেশে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকি নেই। খালেদা জিয়ার জীবন রক্ষা করতে হলে অবিলম্বে বিদেশে উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সরকার সংকীর্ণতার উর্ধ্বে উঠতেই পারছে না।

ডায়ালসিলেট এম /