১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

সিলেট সমাবেশকে সফল করতে আগামীকাল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান মহানগর বিএনপি’র

সিলেট সমাবেশকে সফল করতে আগামীকাল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান মহানগর বিএনপি’র

 

ডায়ালসিলেট ডেস্ক :: ১৯৭১ সালের ১৫ই ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ও মুক্তিবাহিনী মহান স্বাধীনতার ঘোষক,সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক লে.কর্ণেল জিয়াউর রহমানের নেতৃত্বে সম্মুখ যোদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করে সিলেট অঞ্চলকে মুক্ত করে। যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী পরাজিত হয়ে পিছু হটতে বাধ্য হয় এবং সিলেট শহরসহ বৃহত্তর সিলেট শত্রুমুক্ত হয়। সে কারণে ১৫ ডিসেম্বর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আগামীকাল শনিবার ১৮ই ডিসেম্বর সমাবেশের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শনিবার (১৮ই অক্টোবর ২০২১ইং) দুপুর ২ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সিলেট মুক্ত দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সমাবেশকে সফল ও সার্থক করে তুলতে সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের আগামীকাল শনিবার ১৮ই ডিসেম্বর ২০২১ইং দুপুর ২ ঘটিকার সময় সিলেট নগরীর রেজিষ্ট্রারী মাঠে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইযুম জালালী পংকী এবং সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
প্রেস বিজ্ঞপ্তি