ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশ ও মালয়েশিয়া দু দেশের মধ্যে কর্মী নিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ রবিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত সফিটেল হোটেলে স্থানীয় সময় বেলা ১১টায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
এসময় স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ চৌধুরী ও মালয়েশিয়ার পক্ষে স্বাক্ষর করেন মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।
এই স্মারক স্বাক্ষর এর মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয় হয়েছে।