৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ১২-০ গোলের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ফাইনালে উঠেছে বাংলাদেশ। রোববার (১৯ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ ব্যবধানে হারায় স্বাগতিক বাংলাদেশ।

 

টুর্নামেন্টে ড্র দিয়ে নেপালের বিপক্ষে শুরুটা করে বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচে ভূটানকে ৬-০ ব্যবধানে হারানোর পর ভারতকে হারিয়েছে ১-০ ব্যবধানে ম্যাচ জিতে স্বাগতিক বাংলাদেশ। হেরে যাওয়া ভারত অবশ্য নেপালকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এবার শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

 

পুরো ম্যাচজুড়ে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় মিনিটে গোল পাওয়ার পর একের পর এক আক্রমণে শ্রীলঙ্কাকে পাত্তাই দিচ্ছিল না স্বাগতিকরা। মুড়ি-মুড়কির মতো গোল করে শ্রীলঙ্কাকে উড়িয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল।

 

দলের বড় জয়ে হ্যাটট্রিক গোলের দেখা পান আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা।এতে জোড়া গোল করেন ঋতুপর্না চাকমা, আনুচিং মোগিনী। বাকি দুটি গোল আসে আঁখি খাতুন ও উন্নতি খাতুনের পা থেকে। ম্যাচের প্রথমার্ধে চার গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল করেন রিপা-ঋতুরা।

 

চার ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী বুধবার (২২ ডিসেম্বর) শিরোপা লড়াইয়ে কমলাপুরে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারতের ফুটবল দল।