১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে কৃষক দলের মিছিলে পুলিশের বাঁধা

ডায়াল সিলেট ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিসহ সরকারের সকল অত্যাচার নির্যাতন ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। ১০ মার্চ বৃহস্পতিবার উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক দলের যুগ্ন আহ্বায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শামীম আহমদ। সমাবেশের কার্যক্রম পরিচালনা করেন যুগ্ন আহবায়ক আব্দুল করিম ইমানী, বক্তব্য রাখেন জেলা বি.এন. পি- এর সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, সদর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি কাবুল আহমেদ, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, রাজনগর উপজেলা শাখার সভাপতি মনির হোসেন খালেদ, সাধারণ সম্পাদক আতিক আহমদ, কৃষকদল কুলাউড়া উপজেলা শাখার সভাপতি সুয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক সালামত খান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বক্তাগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা থেকে মুক্ত করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম কে তরান্নিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।
উক্ত সমাবেশ পুলিশি বাধা ও নির্যাতন উপেক্ষা করে, শত শত নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়।