মনজু চৌধুরী: মৌলভীবাজারে এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্বির্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) টাউন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩মে) সকাল সাড়ে ৬ টায় সৈয়দ শাহ্ মোস্তফা (র:) টাউন ঈদগাহ মাঠে পৌরসভার তত্বাবধানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন টাউন দেওয়ানী মসজিদের খতিব ও ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন,২য় জামাতে ইমামতি করেন পশ্চিম বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমান আর ৩য় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের খতিব মুফতি শামছুদোহা।
সকল ভেদাভেদ ভুলে সর্বস্থরের মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। প্রথম জামাতে মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ প্রশাসক মিজবাহুর রহমান ,পৌর মেয়র মো: ফজলুর রহমান ,যুবলীগের সাধারন সম্পাদক রেজাউর রহমান সুমন,রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা সহ মুসল্লী নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।
এদিকে শান্তি শৃংখলা রক্ষায় পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোষাকে আইন-শৃংখলা বাহিনী দ্বায়িত্ব পালন করে।
