১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক অর্থমন্ত্রীর মাগফেরাত কামনায় মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া

 

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনা করে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৬ মে) বাদ জুম্মা হজরত শাহজালাল (রাহঃ) মাজার প্রাঙ্গনে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার মরহুম আবুল মাল আবদুল মুহিতের স্মৃতিচারন করেন এবং বাংলাদেশের অর্থনীতি ও সিলেটের উন্নয়নে মরহুম আবুল মাল আবদুল মুহিতের বিশেষ অবদানের কথা তুলে ধরেন।

 

 

নেতৃবৃন্দ বলেন মরহুম আবুল মাল আবদুল মুহিত আজীবন দেশ ও সিলেটের উন্নয়নের জন্য কাজ করে গেছেন, আমরা তাহার রুহের মাগফেরাত কামনা করি মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

 

 

মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।