১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর এভার কেয়ার আইসিইউতে ভর্তি ড. আব্দুল মঈন খান

 

 

ডায়ালসিলেট ডেস্ক ::  রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

 

রোববার ১৪ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দাপার্কে  এলাকার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন সময়  অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় তাকে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ড. আব্দুল মঈন খান।

 

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

 

তিনি বলেন, রূপগঞ্জে নিজ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কর্মসূচি ছিল ওনার। দুপুরের খাবারের বিরতির সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাৎক্ষণিক এভারকেয়ার হাসপাতাল নেয়া হয় তাকে। ওনার সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।