১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা এর মুজিব ফুটবল টুর্নামেন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা এর মুজিব  ফুটবল টুর্নামেন্ট
মনজু চৌধুরী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর সমাপনী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২২ মে রবিবার  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর মৌলভীবাজার সদর উপজেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  সদর  উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান  এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন,একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান প্রমুখ।
 মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়ন বালক দল এই টুর্নামেন্টে বিজয়ী হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।