১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাসিক রাজস্ব সভায় অনুষ্ঠিত

মনজু চৌধুরী॥  মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। ২৪ মে মঙ্গলবার উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভায় মৌলভীবাজার জেলার সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সভাপতি মৌলভীবাজার জেলা ব্যাপী সফলভাবে ‘ভূমি সপ্তাহ-২০২২’ উদযাপনের জন্য রাজস্ব প্রশাসনের সকলকে ধন্যবাদ জানান।