১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

 স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর ৩নং কমালপুর ইউনিয়নে আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে বুধবার আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুদর্শন দেব এর সভাপতিত্বে ও  নালিউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়  প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আপ্পান আলী, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার প্রমুখ।
এছাড়াও আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা সহ সকল শিক্ষার্থীরা এবং অবিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিজয়ী ৭২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।