মনজু চৌধুরী: মনু নদীর বন্যা পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার পৌরসভা জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন সোমবার পৌরসভার হররুমে কক্ষে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন মেয়র মো: ফজরুল রহমানের। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলার মধ্যে পার্থ সারথী পাল,ওয়ার্ডের মোঃ আসাদ হোসেন মক্কু, মোহাম্মদ নাহিদ হোসেন, ওয়ার্ডে সালেহ আহমদ পাপ্পু, সৈয়দ সেলীম হক, মহিলা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মেয়র জানান বিভিন্ন ওয়ার্ডের আশ্রয়কেন্দ্র ও বাসা-বাড়িতে থাকা পানি বন্দি মানুষের তালিকা দ্রুত সময়ের মধ্যে প্রনয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, আশ্রয় কেন্দ্র সমূহে বন্যার্তদের জন্য খাবার ব্যবস্থা সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে সিসিকের মেডিকেল টিমগুলো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করবে।