ইসরায়েলের আরব দল রাআমকে ভোট দিতে ঘুষের অভিযোগে গ্রেফতার ৩

নির্বাচনের আগে ভোটারদের সমর্থন পেতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের আরবভিত্তিক রাজনৈতিক দল রাআমের বিরুদ্ধে। এ ঘটনায় দক্ষিণাঞ্চলের তিন বেদুইন সম্প্রদায়ের বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলি পুলিশ জানায়, নির্বাচনের আগের রাতে সেগেভ শালোম ও আরআরা বেনেগেভ এলাকার তিন বাসিন্দাকে গ্রেফতার করা হয়।ইসরায়েলের আরবভিত্তিক দল রাআমকে ভোট দিতে ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক হাজার শেকেল নগদ অর্থভর্তি খাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, তদন্তসংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে, এমন নোট ও অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে।এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, সন্দেহভাজন তিনজনের কাছ থেকে নগদ অর্থভর্তি খাম ও রাআমের নেতা মানসুর আব্বাসের নামে ব্যালট পাওয়া গেছে।

এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্তের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে, গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের দক্ষিণাঞ্চলীয় প্রতারণা তদন্ত ইউনিটে নেওয়া হয়েছে। তাদের আরও কিছুদিন আটক রাখার আবেদন জানাতে আদালতে হাজির করবে পুলিশ।

তবে, রাআম এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের কর্মীদের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ নেই বলে দাবি দলটির।বরং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নিয়ন্ত্রণাধীন পুলিশ আরব জনগোষ্ঠীর ভোটদানের হার কমানোর চেষ্টা করছে বলে অভিযোগ কর হয়।

এদিকে, গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণাঞ্চলের প্রতারণা তদন্ত ইউনিটে নেওয়া হয়েছে। তাদের আটক রাখার মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে আজ আদালতে শুনানি হতে পারে বলে জানিয়েছে পুলিশ।