চট্টগ্রামে প্রিন্টিং প্রেসের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

ডায়ালসিলেট ডেস্ক::চট্টগ্রামের আন্দরকিল্লায় প্রিন্টিং প্রেসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে একজনের লাশ উদ্ধার করা হয়েমঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ১২টার পর মেটারনিটি হাসপাতালের পাশে আগুন লাগার খবর পাওয়া যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর গণমাধ্যমকে জানান, প্রথমে আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন লাগে। সেখান থেকে আশপাশের তিন-চারটি প্রিন্টিং প্রেসসহ পাশের তিন তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কেউ কোন তথ্য নিশ্চিত করতে পারেনি।
ডায়ালসিলেট এম/