সিলেট

জগন্নাথপুর রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ

জগন্নাথপুর রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ

জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মো. আলাউর রহমান ঠাকুরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, সাজানো ও হয়রানিমূলক মামলায় তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন। আজ (বুধবার) দুপুরে উচ্চ আদালত থেকে তাঁর জামিন মঞ্জুর হয়।
​

জামিন শুনানীতে আসামি পক্ষের হয়ে অংশ নেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও সাবেক সহকারী এটর্নী জেনারেল অ্যাডভোকেট মো. সিদ্দিক আলী। তাঁকে আইনি কার্যক্রমে সহযোগিতা করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তপন কুমার দে। এ সময় আদালতে আরও বেশ কয়েকজন আইনজীবী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
​

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। ন্যায়বিচার নিশ্চিত করতে উচ্চ আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁর আগাম জামিন মঞ্জুর করেন।

​