ডেঙ্গুতে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন।
মঙ্গলবার ২০ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে বরিশালে ২ জন, ঢাকা উত্তরে ২ জন এবং রংপুরে ১ জন। তাদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।
নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪১৫ জন, বরিশালে ১৯১ জন, খুলনায় ১৪১ জন, রাজশাহীতে ১২৮ জন, ঢাকা দক্ষিণে ১১৩ জন, ঢাকা উত্তরে ১১০ জন, চট্টগ্রামে ১০৫ জন, ময়মনসিংহে ৮০ জন, রংপুরে ৭২ জন ও সিলেটে ১১ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন।