নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর

জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন।

২০২৪ সালের জুলাইয়ের সেই দিনগুলো আমাদের স্মৃতিতে আজও অমলিন। দেশের ভবিষ্যৎ, অধিকার ও ভোটাধিকার নিয়ে উদ্বেগ থেকে প্রবাসী বাংলাদেশিরাও এক কাতারে দাঁড়িয়েছিলেন। আলতাব আল পার্ক থেকে ট্রাফালগার স্কয়ার ও পার্লামেন্ট স্কয়ার—দল ও প্রজন্মের ভেদাভেদ পেরিয়ে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা সমর্থন জানিয়েছিলেন। কেউ মিছিল করেছেন, কেউ জনমতের পক্ষে কথা বলেছেন, আবার কেউ কর্মসূচিতে অংশ নিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন। ফ্যাসিবাদী প্রশাসন থেকে দেশকে মুক্ত করার সেই ঐক্য প্রবাসজীবনের এক গৌরবময় স্মৃতি।

জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। ব্যক্তিগতভাবে স্বজন হারানো পরিবারগুলোর প্রতি জানাচ্ছি আন্তরিক সংহতি। তাঁদের আত্মত্যাগ এবং দেশ-প্রবাসের মানুষের সেই ঐক্য ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে আমাদের উৎসাহিত করবে।

১৩ থেকে ২১ নভেম্বর সফরকালে নাহিদ ইসলাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে রাজনৈতিক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ, মানবাধিকার এবং তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া প্রবাসী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর আলোচনা হবে।

সোমবার, ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মেফেয়ার ভেন্যুতে তাঁকে গণসংবর্ধনা ও জনসভা দেওয়ার আয়োজন করা হয়েছে।

ঠিকানা: 1078-1082, হাই রোড, Romford RM6 4BD।

এই আয়োজনে তাঁর জুলাইয়ের অভিজ্ঞতা, জুলাই সনদ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে।

যুক্তরাজ্যে বসবাসরত সব বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রত্যাশীদের আগামী ১৬ নভেম্বরের জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পরিবার ও নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে জুলাইয়ের স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নিতে, ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ সফর ও জনসভার সংবাদ প্রচারের জন্য সাংবাদিক, সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়েছে।