নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান উদ্বোধন 

স্টাফ রিপোর্টার:

নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক।

রবিবার ( ১৫ নভেম্বর ) আয়োজিত এ অনুষ্ঠানে তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সাফল্য, সুন্দর ভবিষ্যৎ ও উজ্জ্বল আগামীর প্রত্যাশায় রইল আন্তরিক শুভকামনা।