প্রিজম এআই অ্যাওয়ার্ডসের বিচারকার্য সম্পন্ন

বাংলাদেশে এআই নির্ভর সৃজনশীলতার বিকাশে আয়োজিত প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬ এর চূড়ান্ত বিচারকার্য সম্পন্ন হয়েছে। বুধবার দ্য ডেইলি স্টার কনফারেন্স হলে এই বিচারকার্য অনুষ্ঠিত হয়।

স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এবারের প্রতিপাদ্য ‘Human Creativity. AI Possibilities.’। মানুষের কল্পনা ও এআই প্রযুক্তির সমন্বয়ে নতুন সৃজনশীল কাজকে উৎসাহিত করাই এই আয়োজনের লক্ষ্য।

চূড়ান্ত বিচারক হিসেবে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং তানজিলা বাহার চৌধুরী, লেখক ও হাভাস বাংলাদেশের সিইও কিংকর আহসান, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সিইও সাজিদ মাহবুব, ড্রামার হাসিবুল হোসেন উপল, হাউস অব আহমেদের এমডি আহমেদ তুহিন রেজাসহ ৯ বিশিষ্টজন।

এবার ৪টি বিভাগে কাজ মূল্যায়ন করা হচ্ছে – এআই বিজ্ঞাপন, এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এআই মিউজিক ভিডিও এবং এআই ফ্যাশন।

আয়োজকরা জানান, পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।