মিরপুরে বৃষ্টির বাগড়া, বন্ধ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের খেলা

মিরপুরে বৃষ্টির কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।

চা পানের বিরতির পর খেলা শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মাঠে নামতে পারেননি ক্রিকেটাররা। বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী হলে পুনরায় খেলা শুরু হবে।

এদিকে, বৃষ্টির কারণে কতক্ষণ খেলা বন্ধ থাকবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন দুই দলের খেলোয়াড় ও সমর্থকেরা।