সিলেট

মির্জানগর এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধিত হলেন এমপি মোহাম্মদ আব্দুল মালিক

মির্জানগর এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধিত হলেন এমপি মোহাম্মদ আব্দুল মালিক

স্টাফ রিপোর্টর :

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মির্জানগর এলাকাবাসীর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিককে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক আন্তরিকতার সঙ্গে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।

এ সময় এলাকাবাসীর সার্বিক কল্যাণে কাজ করার আশ্বাস দিয়ে তিনি এলাকার রাস্তাঘাটের আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।