যত্রতত্র ময়লা ফেলা ও ফুটপাত দখল করে ব্যবসা নয়, বন্দরবাজারে অভিযান

সিলেট প্রতিনিধি:

সিলেট নগরীর বন্দরবাজার পয়েন্টে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্টদের যত্রতত্র ময়লা না ফেলা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে সতর্ক করা হয়। নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও পথচারীদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

নগরবাসীর স্বার্থে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।