ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ( ৯ নভেম্বর ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ বলেছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।