সিলেট

সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে এ্যান্নী শুভাকে সংবর্ধনা

সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে এ্যান্নী শুভাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সংগঠনের সাবেক মহিলা সম্পাদিকা এ্যান্নী শুভাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ্যান্নী শুভাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা জানান।

এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রমে তাঁর অবদান ও সম্পৃক্ততার কথা তুলে ধরেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য ও কল্যাণ কামনা করেন।