সিলেটে ছাত্রলীগ কর্মী সন্দেহে সাব্বির গ্রেফতার

সিলেট নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে রেহান আহম্মেদ সাব্বির (২৫) নামে এক যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি তিনি। তার বিরুদ্ধে থানায় পেনাল কোড, ১৮৬০-এর ধারায় দায়ের করা আরও একটি মামলার তথ্যও সিডিএমএস পর্যালোচনায় পাওয়া গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার রেহান আহম্মেদ সাব্বির আওয়ামী লীগের সক্রিয় কর্মী।