বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানবাধিকার বিষয়ক ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দল।
সোমবার ( ১৬ নভেম্বর) সাক্ষাতকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের চিফ অব মিশন সাবিন লাউবার, সিনিয়র রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার রোমানা শুইগার, হিউম্যান রাইটস অফিসার মোঃ জাহিদ হোসেন এবং সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক ককাসের সভাপতি ফাহিমা নাসরিন, এমপি এবং সদস্য মীর আহমাদ বিনকাসেম এমপি, মোহাম্মদ নাজিবুর রহমান এমপি, মোসাম্মৎ তাহসিনা রুশদীর এমপি, সানজিদা ইসলাম এমপি এবং আন্না মিনজ এমপি অংশগ্রহণ করেন।