১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশ

জাহাজ ডুবে আফ্রিকা থেকে ইউরোপগামী পথে আবারও ভয়াবহ ট্র্যাজেডি

জাহাজ ডুবে আফ্রিকা থেকে ইউরোপগামী পথে আবারও ভয়াবহ ট্র্যাজেডি

ডায়াল সিলেট ডেস্ক:-

জাহাজ ডুবে আফ্রিকা থেকে ইউরোপগামী পথে আবারও ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে প্রাণ হারিয়েছেন ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী।

তিন দিন আগে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই।

ইএফই’র প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া জাহাজ থেকে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭৫ থেকে ৮০ জন।

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, তিন দিন আগে গাম্বিয়া থেকে জাহাজটি রওনা দিয়েছিল। গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। তবে মৌরিতানিয়ার উপকূলের কাছে পৌঁছালে জাহাজটি ডুবে যায়।

ওয়াকিং বর্ডার নামের একটি স্প্যানিশ এনজিও জানিয়েছে, জাহাজটিতে প্রায় ১৬০ জন যাত্রী ছিলেন।

সংগঠনটির নির্বাহী হেলেনা মালেনো স্থানীয় টেলিভিশন ক্যাডেনা সের–কে বলেন, ’চলতি বছরের গ্রীষ্মে এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি।’

প্রসঙ্গত, আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান রুট ক্যানারি দ্বীপপুঞ্জ। এটি আটলান্টিক মহাসাগরের একটি বিপদসঙ্কুল পথ। এখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া তুলনামূলক সহজ।

কেবল ২০২৪ সালেই ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী।

তবে একই সময়ে এই পথে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ ।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });