জাতীয়

উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

 

বিশ্বনাথ প্রতিনিধি:

যুক্তরাজ্যে উৎসবমূখর পরিবেশে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভা (বিজিএম) এবং নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে গোলজার খান চেয়ারপার্সন পদে, মোহাম্মদ মোহাব্বত শেখ সেক্রেটারী পদে এবং মনির আহমদ ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডন শহরের পার্শ্ববর্তী শহরের দি গ্রাউন্ড রাউন্ড হাউস একটি পার্টি সেন্টারে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। যুক্তরাজ্যে বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ এই অরাজনৈতিক সংগঠনের মোট ৮শত ৮জন ট্রাস্টীর মধ্যে ৭৪৯জন ট্রাস্টী তাদের ভোট প্রদান করে ২০২৬-২০২৮ সালের জন্য ১৭সদস্য একটি বোর্ড অফ ম্যানেজমেন্ট কমিটি গঠন করেন। এর পূর্বে ট্রাস্টের বর্তমান চেয়ারপার্সন মাফিজ খানের সভাপতিত্বে ও বর্তমান সেক্রেটারী গোলজার খানের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত অর্থ বছরের আয়-ব্যয় ও কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং বার্ষিক স্মারক প্রকাশিত হয়। বার্ষিক সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের

১

জগন্নাথপুরে হত্যা মামলার আসামিদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ​জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে একটি হত্যা ঘটনার পর প্রতিপক্ষের অন্তত বেশ কয়েকটি বাড়িঘরে দফায় দফায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।গত ১৮ অক্টোবর রাতে শূন্য বাড়িগুলোতে অগ্নি সংযোগ করা হয়। ভুক্তভোগীদের দাবি, জগন্নাথপুর থানা পুলিশ এ বিষয়ে কোনো মামলা নিচ্ছে না। হামলায় বসতঘর ও খামার থেকে গবাদিপশু, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ করেছে। ​ক্ষতিগ্রস্ত পক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিপক্ষের পরিবারগুলো চরম আতঙ্কে রয়েছে। কয়েকটি বাড়ি পুরো পুরুষশূন্য হয়ে পড়েছে। আর এই শূন্য বাড়িগুলোকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানো হচ্ছে। এমনকি গত রাতেও আসামিদের বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। ​গতকাল ১৯ অক্টোবর সরেজমিনে উত্তর গড়গড়ি গ্রামে গিয়ে দেখা যায়, পুরুষশূন্য বাড়িগু রয়েছে, পরিত্যক্ত বাড়িগুলোতে, দফায় দফায় অগ্নিসংযোগ করে যাচ্ছে, প্রতিপক্ষরা, থানায় অভিযোগ করলেও, কোন ব্যবস্থা নিচ্ছে না। ঘরের ভেতরের আসবাবপত্র ভেঙে চুরমার করে যত্রতত্র ছিটিয়ে রাখা হয়েছে এবং আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে পরিবারের পুরুষ সদস্যরা আত্মগোপনে থাকায় নারী ও শিশুরা চরম মানবেতর জীবনযাপন করছেন এবং বাধ্য হয়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ​হামলা, লুটপাট ও ক্ষয়ক্ষতির ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ আদালত ও জগন্নাথপুর থানায় মোট চারটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা (মামলা নং— ১৮৮/২০২৬) দায়ের করেছেন মোছা. ফাতেমা বেগম (৩৮)। এই মামলায় স্থানীয় ১৫ জনকে আসামি করা হয়েছে।