সিলেট

বিশ্বনাথে দিঘলী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি তাহসিনা রুশদীর লুনা

বিশ্বনাথে দিঘলী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি তাহসিনা রুশদীর লুনা

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের দিঘলী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এমপি।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে এ ধরনের আয়োজনের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।