কাইয়ুম চৌধুরীর শয্যাপাশে মির্জা ফখরুল

ডায়াল সিলেট ডেস্ক :: চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী’কে দেখতে হাসপাতালে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে তাঁকে দেখতে যান বিএনপি মহাসচিব।

এসময় তিনি কাইয়ুম চৌধুরীর শারীরিক অবস্হা ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং বেশ কিছু সময় তাঁর পাশে থেকে শারিরীক অবস্থার উন্নতি দেখে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। ব্যস্ততার মধ্যেও হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে তিনি বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ রাখতেন বলে জানান হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে উপস্থিত থাকা বিএনপির দায়িত্বশীলরা।

উল্লেখ্য, সিলেটে ৯ জুলাই বিএনপির তারুণ্যের সমাবেশ শেষে আলীয়া মাদ্রাসা মাঠেই অসুস্থ হয়ে পড়েন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। দুই দিন সিলেটে চিকিৎসার পর কোন উন্নতি না হওয়ায় পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে তাঁর চিকিৎসার অনেক উন্নতি হয়েছে বলে জানা গেছে।

১

জগন্নাথপুরে হত্যা মামলার আসামিদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ​জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে একটি হত্যা ঘটনার পর প্রতিপক্ষের অন্তত বেশ কয়েকটি বাড়িঘরে দফায় দফায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।গত ১৮ অক্টোবর রাতে শূন্য বাড়িগুলোতে অগ্নি সংযোগ করা হয়। ভুক্তভোগীদের দাবি, জগন্নাথপুর থানা পুলিশ এ বিষয়ে কোনো মামলা নিচ্ছে না। হামলায় বসতঘর ও খামার থেকে গবাদিপশু, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ করেছে। ​ক্ষতিগ্রস্ত পক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিপক্ষের পরিবারগুলো চরম আতঙ্কে রয়েছে। কয়েকটি বাড়ি পুরো পুরুষশূন্য হয়ে পড়েছে। আর এই শূন্য বাড়িগুলোকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানো হচ্ছে। এমনকি গত রাতেও আসামিদের বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। ​গতকাল ১৯ অক্টোবর সরেজমিনে উত্তর গড়গড়ি গ্রামে গিয়ে দেখা যায়, পুরুষশূন্য বাড়িগু রয়েছে, পরিত্যক্ত বাড়িগুলোতে, দফায় দফায় অগ্নিসংযোগ করে যাচ্ছে, প্রতিপক্ষরা, থানায় অভিযোগ করলেও, কোন ব্যবস্থা নিচ্ছে না। ঘরের ভেতরের আসবাবপত্র ভেঙে চুরমার করে যত্রতত্র ছিটিয়ে রাখা হয়েছে এবং আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে পরিবারের পুরুষ সদস্যরা আত্মগোপনে থাকায় নারী ও শিশুরা চরম মানবেতর জীবনযাপন করছেন এবং বাধ্য হয়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ​হামলা, লুটপাট ও ক্ষয়ক্ষতির ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ আদালত ও জগন্নাথপুর থানায় মোট চারটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা (মামলা নং— ১৮৮/২০২৬) দায়ের করেছেন মোছা. ফাতেমা বেগম (৩৮)। এই মামলায় স্থানীয় ১৫ জনকে আসামি করা হয়েছে।

জাতীয় নিয়ে আরও পড়ুন