শনিবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানের প্রথমপর্ব অনুষ্ঠিত হয়। এতে কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসা, কুরতুবী গার্লস প্রি-হিফয মাদরাসা, কুরতুবী গার্লস হিফয মাদরাসা, কুরতুবী গার্লস দাখিল ও গার্লস আলিম মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে পরিবেশিত হয় কুরতুবী সঙ্গীত। তারপর অনুষ্ঠিত হয় আবৃত্তি উৎসব।
আবৃত্তির পর ক্ষুদে শিক্ষার্থীরা সচেতনতামূলক একটি নাটিকা পরিবেশন করে। কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসা ও কুরতুবী গার্লস দাখিল মাদরাসার শিক্ষার্থীরা আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইলের উইজডম ভ্যালি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন। সভাপতিত্ব করেন কুরতুবী শিক্ষা পরিবারের চেয়ারম্যান হারুনুর রশীদ খান।
বিশেষ অতিথি ছিলেন কুরতুবী মাদরাসা টাঙ্গাইল-এর সদস্য সচিব মো. রেজাউল করিম, কুরতুবী মাদরাসা টাঙ্গাইল-এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বক্তৃতা করেন কুরতুবী হিফয বিভাগ বিভাগীয় প্রধান মো. ইমাম উদ্দিন, কুরতুবী আলিম বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুল হক, কুরতুবী প্রি-ক্যাডেট বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে অষ্টম শ্রেণির ছাত্রী ফাইজা ফয়সাল ও তৃতীয় শ্রেণির তাসনিম জারা। বক্তৃতার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।