
স্টাফ রিপোর্টার:
রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় অবৈধ দোকানপাট এবং যত্রতত্র অটোরিকশা পার্কিং সরাতে সাত দিনের সময়সীমা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
নির্ধারিত সময়ের মধ্যে এসব অবৈধ স্থাপনা ও পার্কিং সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, যানজট কমানো এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পল্লবী ও রূপনগর এলাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।