বিয়ানীবাজার প্রতিনিধি
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আয়োজক ও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি অনুষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন এবং উপস্থিত সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।