বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আশুগঞ্জ বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর লুনা এমপি।
রামপাশা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।