ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের গোয়াইনঘাট থেকে ১৬ কেজি গাঁজাসহ মঈনুল ইসলাম (৫০) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে গোয়াইনঘাটের ফতেহপুর বাজার এলাকাস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক মঈনুল উপজেলার উত্তর কুটাপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আটক মাদক ব্যবসায়ীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. সামিউল আলম।