বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতারা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।