জগন্নাথপুর (সুনামগঞ্জ): প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চন্দ্রীহেদাদপুর গ্রামে হাওরে গরু চারণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেলে আলমগীর ও সেবুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ সোমবার ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে হাওরে মতিউর রহমান গরু নিয়ে গেলে সেবুলসহ ১০-১২ জনের একটি দল তার ওপর চড়াও হয়।
অভিযুক্তরা মতিউর রহমানকে জমিতে ফেলে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র/বস্তু দিয়ে আঘাত করে গুরুতর জহত করেন। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই মতিউর রহমান মারা যান।সংঘর্ষে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আতাউর রহমান (৪০) ও মজিবুর রহমান (৩৫)-কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও ভর্তি করা হয়েছে। এছাড়া সিরাই মিয়া (৩০), মিজানুর রহমান (২৮) এবং রজ্জাক মিয়া (৬৫)-সহ অন্যান্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জগন্নাথপুর হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার জান্নাত ফেরদৌসী নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, একজন নিহত, ২ জন গুরুত আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
জগন্নাথপুর অফিসার ইনচার্জ নুর হোসেন বলেন আমি ঘটনাস্হ রয়েছি, আমরা মুলহুতা কে আটক করেছি।বাকি আসামী গ্রেফতার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।